Tuesday, November 17, 2026
জাতীয়

জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ! সিকিমে নাগরিক সুরক্ষা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কৃত্রিম পরিস্থিতি তৈরি করে মহড়া ভারতীয় সেনার

সিকিম: জরুরি পরিস্থিতি কিংবা যেকোনও ধরনের নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে বিশেষ উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর। ইস্টার্ন কমান্ডের তত্ত্বাবধানে সিকিমে নাগরিক সুরক্ষা বিভাগের মাস্টার ট্রেনার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল ত্রিশক্তি কোর।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক ব্যবহারিক অনুশীলন এবং কৃত্রিম পরিস্থিতি তৈরি করে মহড়া চালানো হয়। কীভাবে জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ করতে হবে, কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, সেই বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি, বিপর্যয় বা আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী ও নাগরিক সুরক্ষা বিভাগের মধ্যে সমন্বয় আরও মজবুত করার বিষয়টিও প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য ছিল। প্রশাসনিক স্তরের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও মোকাবিলার দক্ষতা বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়।

ত্রিশক্তি কোরের এই উদ্যোগের লক্ষ্য, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য প্রশিক্ষিত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আরও বেশি প্রস্তুত করে তোলা। একইসঙ্গে নাগরিক ও সামরিক বিভাগের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো আরও শক্তিশালী করা।

 

 

— বিজ্ঞাপন —
Advertisement