নিউজ ফোর ডেস্ক: ঘন্টার পর ঘন্টা এবার তদন্তের বা জিজ্ঞাসাবাদের নাম করে কাউকে আটকে রাখতে পারবে না পুলিশ। কোন ব্যক্তি স্বাধীনতা খর্ব হওয়ার মুহূর্ত থেকেই সংবিধানের ২২ (২)অনুচ্ছেদ অনুযায়ী ২৪ ঘন্টার সময়সীমা গণনা করতে হবে বরং এই হিসাব শুরু হবে না আনুষ্ঠানিক গ্রেফতারের সময় থেকে।
সংবিধানের এই অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৫৬ নম্বর ধারা এড়িয়ে যাওয়া যাবে না জানালেন বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি অতুল এস করের বেঞ্চ। আটকস্থল থেকে ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছানো পর্যন্ত যতটুকু সময় লাগে সেই সময়টুকু ছাড়া অন্য কোন সময় ২৪ ঘন্টার হিসাব থেকে বাদ যাবে না।
২০২৫ সালে ২৯ শে সেপ্টেম্বর দুপুর ২টো নাগাদ ত্রিপুরায় অভিযুক্ত চার ব্যক্তিকে তল্লাশির সময় পুলিশ আটক করে কিন্তু আনুষ্ঠানিকভাবে সময় দেখানো হয় পরদিন সকালে ১১টা। অর্থাৎ তারা একুশ ঘন্টা আগে থেকেই পুলিশি নিয়ন্ত্রণে ছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনডিপিএস আইনে এই চার ব্যক্তি ত্রিপুরা হাইকোর্টের জামিন নাকচের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন।
শীর্ষ আদালতের মধ্যে তাদেরকে অতিরিক্ত সময় আটকে রাখা হয়েছিল এই কারণে সংবিধান প্রদত্ত অধিকার লঙ্ঘিত হয়েছে বলে চার অভিযুক্তকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়।
ম্যাজিস্ট্রেটদেরও সতর্ক করেছে আদালত এর পাশাপাশি বলা হয় অভিযুক্তকে হাজির করা,আটক করার তারিখ ও সময় নথিভুক্ত রাখতে হবে। আদালত জানায়,হেফাজতে নির্যাতনের ঘটনার ক্ষেত্রে বিচার বিভাগীয় নজরদারি অত্যন্ত জরুরি।