Sunday, November 1, 2026
জাতীয়

প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু

Published by Newz4 Admin - October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু

নিউজ ফোর ডেস্ক: প্রয়াত জনপ্রিয় অভিনেতা, নানা পাটেকর (Nana Patekar)। প্রয়াণকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। সূত্রের খবর, গোয়াতে মৃত্যুর সময়ে গোয়ায় নিজের বাড়িতেই ছিলেন অভিনেতা। আজ ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই সূত্রের খবর। নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। কার্যত কেউই এই প্রয়াণকে মেনে নিতে পারছেন না।

বৃহস্পতিবার সকাল ৫.২০ নাগাদ মৃত্যু হয়েছে নানা পাটেকরের। মৃত্যুর সময়ে নিজের গোয়ার বাড়িতে ছিলেন তিনি। সেখানেই তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও জানা গিয়েছে, হৃগরোগ বুঝে ৪৫ মিনিট CPR দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল অভিনেতাকে, কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাথমিক পরীক্ষার পরে মনে করা হচ্ছে, হৃদরোগে মৃত্যু হয়েছে অভিনেতার।

১৯৭৮-এ মুজফফর আলির 'গমন' ছবির হাত ধরে, প্রথম রূপোলি পর্দায় পা রেখেছিলেন কিংবদন্তি অভিনেতা। 'পারিন্দা', 'অগ্নিসাক্ষী', 'ক্রান্তিবীর' সিনেমায় অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। 'অঙ্গার', 'পারিন্দা', 'ক্রান্তিবীর', 'অপহরণ' ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত অভিনেতা। নানা পাটেকরের পরিচালনায় মাধুরী দীক্ষিত অভিনীত 'প্রহার' দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। 'খামোশি দ্য মিউজিক্যাল'-এ তাঁর অভিনয় চিরস্মণীয় হয়ে থাকবে। ২০১৩-য় পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানা পাটেকরকে। সূত্রের খবর, গোয়া থেকে অভিনেতার মরদেহ মুম্বইতে নিয়ে আসা হচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement