Wednesday, November 11, 2026
জাতীয়

পেট্রলে ইথানলের পরিমাণ ২০শতাংশ ছাড়িয়ে ৩১ শতাংশ, অনিয়মের অভিযোগ একাধিক সংস্থার বিরুদ্ধে

Published by স্মৃতি মণ্ডল - November 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পেট্রলে ইথানলের পরিমাণ ২০শতাংশ ছাড়িয়ে ৩১ শতাংশ

নিউজ ফোর ডেস্ক: দিনের পর দিন পেট্রলে ইথানল মেশানোর হার বেড়েই চলেছে। যেখানে ইথানল মেশানোর নির্ধারিত সীমা ২০ শতাংশ, অভিযোগে উঠে আসছে সেটি বেড়ে গিয়ে হয়েছে ৩০ শতাংশ। ইন্ডিয়ান অয়েল,হিন্দুস্তান পেট্রলিয়াম, ভারত পেট্রলিয়াম, নায়ারা ও শেলের পেট্রলের সীমায় বেশি ইথানল মিলেছে বলে জানা যাচ্ছে। 
কর্নাটকে মোট ৬৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সংস্থা থেকে। প্রথমে প্রতিটি নমুনায় কত পরিমাণ ইথানল মিশিয়েছে তা জানতে যাওয়া হয় সংস্থার কাছে, উত্তর না পাওয়ায় রাজ্য সরকার সন্দেহ করে এবং সেটি বেঙ্গালুরুর শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়।পরে রিপোর্টের ভিত্তিতে জানা যায় সেখানেও ইথানলের পরিমাণ নির্ধারিত সীমার চেয়ে বেশি।

তথ্য অনুযায়ী ইন্ডিয়ান অয়েলে ইথানল এর পরিমাণ ৩১.২ শতাংশ, হিন্দুস্থান পেট্রলিয়ামে ৩০.৫ শতাংশ,ভারত পেট্রোলিয়াম স্পিড পেট্রলের ২৬.৫%,নায়ারার জ্বালানিতে ২৬. ১%,শেলের নমুনায় ২৫.৫ শতাংশ। এছাড়া ভারত পেট্রলিয়ামের দুটি নমুনায় ২৪.২ ও ২২.৬ শতাংশ এবং হিন্দুস্থান পেট্রলিয়ামের অন্য একটি নমুনায় ২২.৪ শতাংশ পাওয়া গেছে।

কর্নাটকের খাদ্য নাগরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রিজওয়ান আরশাদ,এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের তহবিল গঠনের দাবি করেছেন। তিনি বলেন, দিন দিন ইথানলের পরিমাণ বেড়ে যাওয়ায় গাড়ি মাইলেজ কমলে কিংবা রক্ষণাবেক্ষণ- এর খরচ বাড়লে তা গ্রাহকদের ওপরে চাপানো হয়,এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী,১০ শতাংশ করে যদি মাইলেজ কমে যায় তাহলে বছরে প্রায় ৬২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে। এর পাশাপাশি মেরামতি খরচ বাবদ প্রায় ৩৯ হাজার টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি সংস্থা কতটা ইথানল মেশাচ্ছে সেই তথ্য যাতে সামনে আসে তার জন্য কেন্দ্রের কাছে দাবি করেছেন কর্ণাটক সরকার।

— বিজ্ঞাপন —
Advertisement