Tuesday, November 10, 2026
আন্তর্জাতিক

পরমাণু হামলার আশঙ্কায় ইরান,বিলি করা হচ্ছে আয়োডিন বড়ি

Published by স্মৃতি মণ্ডল - November 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পরমাণু হামলার আশঙ্কায় ইরান

নিউজ ফোর ডেস্ক: দীর্ঘদিন ধরে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ চলতে থাকার কারণে আবার নতুন করে পরমাণু হামলার আশঙ্কাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তারা আর নতুন করে ধ্বংসযজ্ঞ চান না, কিন্তু এর পাশাপাশি এটাও বলেছেন যে প্রয়োজন হলে হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। এর ফলে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রবণতা কমলেও পরিস্থিতি অনিশ্চয়তার সঙ্গে কাটছে।

ইরানের মধ্যে পারমাণবিক কেন্দ্রগুলির পাশাপাশি এলাকাতে আয়োডিন বড়ি বিলি করতে শুরু করেছে তেহরান প্রশাসন। তবে জানা যাচ্ছে,এই পরমাণু হামলার আশঙ্কা তৈরি হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম 'দ্য টাইমস'এর একটি প্রতিবেদন থেকে। 
আর এই প্রতিবেদনের ভিত্তিতে ইরানের তেহরান সরকার পারমাণবিক কেন্দ্রগুলির দুই থেকে তিন কিলোমিটারের বাসিন্দাদের মধ্যে আয়োডিন বড়ি দেওয়া হয়। এক ইরানি রাজনৈতিক সাংবাদিক জানিয়েছেন,পরমাণু হামলার আশঙ্কার কথা মাথায় রেখে তেহরান সরকার এই পদক্ষেপ নিয়েছেন। তবে পাশাপাশি এটাও জানিয়েছেন আয়োডিন বড়ি বিলি করা মানে এটা নয় যে পরমাণু হামলা আশঙ্কা নিশ্চিত। 
উল্লেখ্য, আয়োডিন বড়ি তেজস্ক্রিয়তার সব ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে না তবে পারমাণবিক বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ে সেটি থেকে এই বড়ি থাইরয়েড গ্রন্থিকে কিছুটা হলেও সুরক্ষা দেয়। এটি ৪০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে উপযোগ্য।

এর পাশাপাশি একটি সরকারি সংবাদসংস্থা 'ইরানা' নামে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে বলা হয় হামলার সময় কিভাবে প্রাণ বাঁচানো যাবে, কি কি করতে হবে এই সমস্ত কিছু। বলা হয়, যে হামলার সময় ভূগর্ভস্থ ঘরে আশ্রয় নিতে,জানলা থেকে দূরে থাকতে,বৈদ্যুতিন যন্ত্র বন্ধ রাখতে,খোলা জায়গায় আটকে পড়লে কিভাবে ফল আউট থেকে নিজেকে রক্ষা করবে এইসব নির্দেশ দেওয়া হয়।

তবে পরমাণু হামলার আশঙ্কায় এত যে প্রস্তুতি তা শুধুমাত্র নিছক সম্ভাবনার ভিত্তিতে সতর্কতামূলক পদক্ষেপ নাকি ট্রাম্প প্রশাসন সত্যিই পরমাণু হামলা নিয়ে পরিকল্পনা করছে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য আসেনি।

— বিজ্ঞাপন —
Advertisement