Wednesday, November 11, 2026
আন্তর্জাতিক

সাইবার হামলা এখন ফ্রান্সের ব্লাডব্যাঙ্কের হিমঘরেও,অভিযোগ প্লাজমা সংরক্ষণের তাপমাত্রা বাড়িয়ে ১১০ ডিগ্রি

Published by স্মৃতি মণ্ডল - November 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ফ্রান্সের ব্লাডব্যাঙ্কে সাইবার হানা,প্লাজমা সংরক্ষণের তাপমাত্রা বাড়িয়ে ১১০ ডিগ্রি

নিউজ ফোর ডেস্ক: দিন দিন হ্যাকার সংখ্যা বেড়েই চলেছে তবে এবার হ্যাকারদের হাত থেকে রেহাই পেল না ব্লাডব্যাঙ্কও। অভিযোগ উঠল ফ্রান্সের জাতীয় রক্ত সরবরাহকারী সংস্থা বা ইএফএস কোল্ড স্টোরেজ ব্যবস্থায় সাইবার হামলা চালিয়ে হিমঘরের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষিত রক্তের প্লাজমা রাখার যন্ত্রের নিয়ন্ত্রণ অবস্থায় ঢুকে বদলে ১১০ ডিগ্রী সেলসিয়াস বাড়িয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।
এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে জীবনদায়ী প্লাজমা সুরক্ষার কথা ভেবে।

গত ১ ও ২ নভেম্বরের মধ্যবর্তী রাতে ফ্রান্সের জাতীয় রক্ত সংস্থা ইএফএসের হিমঘর দেখভালের দায়িত্বে থাকা সংস্থা কুলওয়ার্ডের ব্যবস্থায় এই হামলা চালানো হয় বলে জানা যায় ফরাসি সংবাদমাধ্যম 'লে কানার আঁশেনে'র প্রতিবেদন থেকে।
এছাড়া একাধিক কেন্দ্রে এই হামলা চালানো হয় তার মধ্যে রয়েছে বুরগুন্দি-ফ্রঁশ-কঁতে অঞ্চল।

প্রথমত রক্তদাতাদের নমুনা আক্রান্ত হওয়ার কথা জানা গেলে পরে ইএফএস জানায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত প্লাজমাও ওই কেন্দ্রগুলিতে সংরক্ষিত ছিল। তবে রাত্রেবেলা দায়িত্বে থাকা প্রযুক্তিবিদের নজরে আশায় এই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। 
কিন্তু জানা যাচ্ছে,১১০ ডিগ্রি সেলসিয়াস বাস্তবে কোন হিমঘরে তৈরি হয়নি বরং তাপমাত্রা নিয়ন্ত্রণে যন্ত্রে হ্যাকাররা ওই মান নির্ধারণ করে দিয়েছিল।

সূত্রের খবর এর আগেও ইউরোপের অন্তত ১১ টি দেশে সুপারমার্কেটের হিমঘর ব্যবস্থা এই ধরনের হামলা হয়েছিল। ফ্রান্সের প্রায় ৭০০টি সুপার মার্কেটের হিমঘরে তাপমাত্রা বদলে দেওয়ার ফলে অনেক খাবার নষ্ট হয়েছিল। কিন্তু এবার এই হামলা ঘটল ব্লাডব্যাঙ্ক-এর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিকাঠামোতে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসা পরিকাঠামোতে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে বা কেন করেছে তা এখনো স্পষ্ট হয়নি। তবে সাইবার হামলা এখন আর্থিক লেনদেন,ব্যক্তিগত তথ্য ইত্যাদির সাথে সাথে চিকিৎসা পরিকাঠামোতেও ছড়িয়ে পড়ছে।

— বিজ্ঞাপন —
Advertisement