নিউজ ফোর দেস্কঃ ইরানকে গোপনে তেল রপ্তানিতে সাহায্য করার অভিযোগ উঠল ভারতীয় দম্পতি সহ ৪ জন নাগরিকের ওপর। ইরানের ওপর আমেরিকার তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাহায্য করায় এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তাঁদের সঙ্গে যুক্ত ছিল একাধিক সংস্থা সেগুলিকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার আমেরিকার অর্থ দপ্তর থেকে এই পদক্ষেপ জানানো হয়।
সূত্রের খবর, অভিযুক্তরা ইরানের তেলবাহী জাহাজগুলিকে ভুয়ো সামুদ্রিক শংসাপত্র ও জাল নথির সাহায্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলাচলে সাহায্য করতেন। অভিযুক্তদের তালিকায় যারা রয়েছেন তারা হল- চন্ডিগড়ের ব্যবসায়ী সুনীল কুমার শর্মা এবং তার স্ত্রী জসপ্রীত প্রীতি শাহিদ, এছাড়া রয়েছেন ভারতীয় নাগরিক অশ্বিনী কুমার ধীমান ও ইশবিন্দর সিং।
প্রশাসন সূত্রে খবর, এই ধরনের কারবার ২০১৪ সাল থেকে চালাচ্ছিলেন সুনীল ও তাঁর স্ত্রী। অথচ সংশ্লিষ্ট দেশগুলি থেকে তাদের এরকম কোন অনুমতি দেওয়া ছিল না বলে জানা যাচ্ছে।