নিউজ ফোর ডেস্ক: সোমবার ওমান উপকূলে‘এমএসসি আল জুসুফি’ নামে আবারও একটি জাহাজকে হামলার শিকার হতে হল পশ্চিম এশিয়ায় সংঘাতে আবহের কারণে। জানা যাচ্ছে এই জাহাজটিকে আঘাত করে অজ্ঞাতপরিচয় একটি উড়ন্ত বস্তু।হামলার সময় জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী।
মৃত নাবিকের নাম গান্ধার নাহিম আজিজ। তিনি গুজরাটের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।আহত নাবিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি উদ্ধার হওয়া ১৩ জন নাবিকের প্রয়োজনীয় সাহায্য এবং তাঁদের দেশে ফেরানোর বিষয়েও ওমানের ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
তবে এই হামলা কারা চালিয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। হরমুজ প্রণালী ও সংলগ্ন জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকা-ইরান সংঘাতের কারণে। এর আগেও একাধিক পণ্যবাহী জাহাজে হামলার শিকার হয়েছে। এবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় জাহাজে হামলা ও এক নাবিকের মৃত্যুর ঘটনার কারণে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানা যায় গত ফেব্রুয়ারিতে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২২ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে,তাঁদের মধ্যে ১৪ জনই নাবিক। হরমুজ প্রণালী-সহ ওই অঞ্চলের জলপথে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা বাড়তে থাকায় জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তার আশঙ্কা বাড়ছে। এছাড়াও গত মে মাসে ওমান উপকূলে একটি গলার আঘাতে ভারতীয় জাহাজ ডুবে যায় বলে সূত্রের খবর। জুন মাসেও একটি হামলার শিকার হতে হয় ভারতীয় জাহাজকে।
ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অঞ্চলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাহাজে হামলার ঘটনা বন্ধ করার দাবিও জানিয়েছে ভারত।