নিউজ ফোর ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের কথা ভাবলেও,এখনও দ্বন্দ্ব থামার কোনও নামই নেই। দুই দেশের প্রতিনিধিরা শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈঠকে বসলেও কোন লাভ হয়নি। আর এর মধ্যেই অভিযোগ উঠে আসছে ইউক্রেনের উপর রাশিয়ায় ড্রোন হামলা চালানোর। সূত্রের খবর,চার জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের তথ্য,তাদের পরিচয়,তারা কোন এলাকায় ছিলেন এখনও এইসব কোন কিছুই সামনে আসেনি।
রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার একমাত্র লক্ষ্য ছিল রাশিয়ার একাধিক ভূখণ্ড এলাকা। প্রায় কয়েক বছর ধরে চলার যুদ্ধের কারণে এই দুই দেশের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে সামরিক স্থাপনা ব্যাহত হয়েছে। যদিও যুদ্ধ থামানোর জন্য অনেক আলোচনা শিবির হয়েছে তাতেও দুপক্ষের মধ্যে মতবিরোধ থামেনি।
একদিকে টেবিল শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে, অন্যদিকে একে অপরের ওপর পাল্টা জবাব দিতে ব্যস্ত।রুশ প্রশাসনের দাবি, ইউক্রেনের এই ড্রোন হামলা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।
এখন দেখার,এই ঘটনার পর রাশিয়া কি পদক্ষেপ নিচ্ছে, আলোচনার পথ সাবলীল থাকছে কি না ।