নিউজ ফোর ডেস্কঃ প্রায় কয়েক বছর পর ভারত সফরে আসছেন পাকিস্তানের এক মন্ত্রী। আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সম্মেলন। আর এই বৈঠকে সভ্যতা সংক্রান্ত আলোচনা সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানি জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতির কথা জানানো হয়েছে।
‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম বার পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতের মাটিতে আবারও পা রাখতে চলেছেন।
এছাড়া আগে পাকিস্তানের তৎকালীন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন।
কিন্তু এরপর পহেলগামে জঙ্গি হামলা ও 'অপারেশন সিঁদুর' ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল।