Dilip Ghosh:পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ হলে পুলিশের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
গত ছয় মাসে পাঁচটি এনকাউন্টার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই ধরনের সমাজবিরোধী যারা এত বড় অপকর্ম করেছে তাদেরকে আগের সরকার আইনের শাসনে নিয়ে আসেনি। আমাদের সরকার তাদেরকে বিচার ব্যবস্থার সামনে আনতে চাইছে কিন্তু যারা বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে তাই পুলিশ বাধ্য হয়েছে গুলি চালাতে, না হলে তারা আরও বেশি ক্রাইম করার সুযোগ পাবে। এরকম অনভিপ্রেত ঘটনা না হোক, কিন্তু এরা যদি সমাজে ঘুরে বেড়ায় তাহলে আরও বেশি ক্রাইম হবে।
বিভিন্ন জায়গায় বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নতুন সরকার আসার পর থেকে সরকারের কাজ সংগঠনের কাজ তার মধ্যে সমন্বয় এই নিয়ে কিছু সমস্যা হয়েছে। বিধায়করা নতুন দায়িত্ব পেয়েছেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কিছু কাজ করতে গিয়ে কিছুটা গ্যাপ থেকে যাচ্ছে।এর ফলে কোথাও কোথাও ভুল বুঝাবুঝিও হয়ে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী সেটা বলেছেন, সংগঠনের তরফ থেকে মন্ডল স্তর পর্যন্ত সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই এইসব ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে।
পঞ্চায়েতের সমস্যা নিয়ে বলেন, পালা বদল এর পর রাজ্যে ২০০০ এর বেশি পঞ্চায়েত প্রধান গায়েব ছিলেন, নিষ্ক্রিয় ছিলেন বা আসছিলেন না। রাজনৈতিক প্রশাসনিক সমস্যা ছিল। আমি ভার্চুয়াল মিটিং করেছি তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে ডেকেছি, অনেকে এসেছেন তবে এখনও ২০০ থেকে ২৫০ টি পঞ্চায়েত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। যেখানে কাজ করতে অসুবিধা হচ্ছে। কিন্তু প্রথম দিকে যে সমস্যা হয়েছিল যে NREGA কাজ একমাস চলেছিল ভালো হয়নি।
জুলাই থেকে ভিভি রমজির কাজ শুরু হয়েছে আমাদের কর্ম দিবস ১০ ২০ ৫০ হাজার ছিল সেটা এক লাখ দেড় লাখ হয়েছিল আমরা চেয়েছিলাম পাঁচ লাখ দশ লাখ হোক। কিন্তু নভেম্বর থেকেই এই কর্মদিবস পুজোর আগেই ৭ লাখ হয়ে গিয়েছিল। গতকাল ১৭ লাখ হয়েছে প্রত্যেকদিন। ভারতবর্ষের কোন রাজ্য এত করতে পারেনি। আমি চাইছি এই মাস এবং ডিসেম্বরে প্রত্যেকদিন ২৫ লাখ কর্ম দিবস হোক সেই দিশা নিয়ে কাজ হচ্ছে। আবাস যোজনা প্রকল্পতেও যুক্ত করা হয়েছে সেখানে শ্রমিক দেওয়া হবে।
ভিডিও দেখুন :
বনদফতরকে যুক্ত করা হয়েছে অমৃত ভারতকে যুক্ত করা হয়েছে এছাড়াও বহু স্কিম যেমন, যেসব নালা শুকিয়ে গেছে সেগুলি কাটা শুরু হয়ে গিয়েছে। আর বড় বড় ড্রেন তৈরি করা হচ্ছে যাতে আগামী দিনে বৃষ্টিতে সমস্যা না হয়। এইসব কাজ শুরু হয়ে গেছে আমি মুখ্যমন্ত্রী কে বলেছি পঞ্চায়েত দফতরে কর্মী সংখ্যা কম রয়েছে তা সত্ত্বেও আমরা দিচ্ছি কাজ। কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বাড়িয়েছি তারাও কাজ করতে শুরু করেছে। আমি বলেছি একটু লোকবল দিন, আরেকটু অর্থবল দিন, গ্রামীন বিকাশের সমস্ত কাজ আমরা করব। আগামী দু তিন বছরের মধ্যেই গ্রাম বাংলার পরিবেশ সম্পূর্ণ পাল্টে যাবে।
পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর ভিভি রামজি প্রকল্পে একাধিক বিষয়ে সংযুক্ত করা হয়েছে এর মধ্যে হাতি সংক্রান্ত ব্যাপারটিও রয়েছে। যে সমস্ত গ্রামগুলি হাতির আক্রমণে আক্রান্ত সেই গ্রামগুলি পরীখা দ্বারা ঘিরে ফেলারপরিকল্পনা রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে এর কাজ শুরু হয়েছে। জঙ্গলমহল সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার যে সমস্ত এলাকাগুলি হাতির আক্রমণে আক্রান্ত হয় সেগুলি খাল কেটে বিচ্ছিন্ন করা হবে। সেই খাল গুলির দুই ধারে লাগান হবে গাছ।সেই ধরনের গাছগুলিই লাগান হবে যেগুলি হাতি খেতে পছন্দ করে ।এর ফলে হাতির খাদ্য সমস্যা ও মিটবে। আগামী বছরের মধ্যে এর কাজ অনেকটাই শেষের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশা করা যাচ্ছে। মেদিনীপুরে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
প্রসঙ্গত সম্প্রতি বেশ কিছু এলাকায় হাতির আক্রমণে আহত এবং নিহতের বড়ো সংখ্যা একাধিকবার উঠে এসেছে সংবাদমাধ্যমে। জঙ্গলমহল জুড়ে হাতি সমস্যা প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেরই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা দ্রুত সমাধানের লোককে পঞ্চায়েত মন্ত্রী এমন উদ্যোগ অনেকটাই ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।