Tuesday, November 17, 2026
জেলা

যাত্রাপালার রাতেই ভয়াবহ ঘটনা! ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 17, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রাতের অন্ধকারে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ করে প্রেমিক সহ পাঁচ যুবক

Purulia News: উৎসবের আনন্দে মেতেছিল গ্রাম। আয়োজন করা হয়েছিল যাত্রাপালার। সেই অনুষ্ঠান দেখতে গিয়েই ভয়াবহ ঘটনার শিকার হতে হল ১৭ বছরের এক কিশোরীকে। অভিযোগ, রাতের অন্ধকারে তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে প্রেমিক সহ পাঁচ যুবক। পুরুলিয়ার কাশিপুর থানার মাজরামুড়া গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

ইতিমধ্যেই ছয় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন, সুদীপ মান্ডি, রাজেশ মান্ডি, সগুন মুর্মু, মেঘনাথ মান্ডি, সুশান্ত মান্ডি, বিনন্দ সরেন। তাদের সকলেরই বাড়ি কাশিপুর থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ‌অভিযুক্তরা হলেন প্রেমিক সুদীপ মান্ডি, রাজেশ মান্ডি, সগুন মুর্মু, মেঘনাথ মান্ডি, সুশান্ত মান্ডি, বিনান্দ সরেন। তাদের সকলেরই বাড়ি কাশিপুর থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ‌নির্যাতিতার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মাজরামুড়া গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। প্রেমিকের আমন্ত্রণে সেখানে গিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, রাতের অন্ধকারে সুযোগ বুঝে ছয় যুবক তাকে গ্রামেরই একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায় কিশোরী। সোমবার নির্যাতিতার বাবা কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার অভিযুক্তদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হবে। যাত্রাপালার আনন্দঘন পরিবেশের আড়ালে এমন অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে গ্রামীণ এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়েও।

— বিজ্ঞাপন —
Advertisement