Tuesday, November 17, 2026
জেলা

মেদিনীপুর থেকে চাকরির নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি আগামী দিনে কর্মসংস্থানের নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মেদিনীপুরে ৬০০ জনের হাতে নিয়োগপত্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Subhendu Adhikary: মেদিনীপুর শহরে একাধিক কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্চ থেকেই জেলা পুলিশের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান নিয়ে জানান এই কর্মসূচি থেকে যারা নতুন চাকরি পেলেন, তাঁদের উদ্যেশে বলছি,  ট্রেন্ড ইউনিয়ন করুন। কিন্তু কোম্পানি যে বন্ধ করার চেষ্টা করবেন, তার কাজ যাবে। কোম্পানি চালু রেখে আলোচনা করতে হবে। আমরা আছি, প্রশাসন আছে। ওই সিপিএমের হরতাল, সব অতীত হয়ে গেছে।

আমরা আমাদের কন্যাদের কথাও ভেবেছি। বাল্য বিবাহ ভয়ংকর রূপ নিয়েছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জানিয়ারি মাস থেকে আমরা ভগ্নী নিবেদিতা স্কিম চালু করব। এই প্রকল্প তাঁদের জন্য, যারা উচ্চ মাধ্যমিকের পরে আরো পড়াশোনা করতে চান। তিন বছরে তাঁদের ৫০ হাজার টাকা দেব। প্রথম বছর ১৭ হাজার, দ্বিতীয় বছর ১৭ হাজার ও তৃতীয় বছর ১৬ হাজার টাকা।

আমরা কিছু দিনের মধ্যেই সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষার ফী তুলে দেওয়া হবে। আমরা ফী নেব না। সাড়ে আট লক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে আপনি পাঁচশো টাকা করে নিয়েছেন। এসসি, এসটিদের কাছ থেকে আড়াইশ টাকা। আর চাকরি দেবেন ৯ হাজার জনকে। ঠিক টাইমে চাকরির ফী তুলে দেব। এটা আমাদের সংকল্পে ছিল। এছাড়াও আমরা বেকার গ্র্যাজুয়েট ও নন গ্র্যাজুয়েটদের জন্য ভাতা চালু হবে।

ভিডিও দেখুন :


এই রাজ্যে বেকারত্বের অবস্থা ভয়াবহ। আমাদের ভাবতে হবে, বেকারত্ব কোন জায়গায় গেছে আমাদের পশ্চিমবঙ্গে। কারণ এই রাজ্য টাটাকে তাড়ানো হয়েছিল। এরফলে শিল্পের ক্ষেত্রে একটা খারাপ বার্তা গেছে। ২০১৫ সালে শেষ এসএসসি, ২০১৭ সালে লাস্ট পিএসসির নোটিফিকেশন। শেষ দশ বছরে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি। গোটা রাজ্যটাকে সিভিক, পার টাইমার দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল। কারো ভবিষ্যৎ ছিল না। চাকরির আবেদন করার জন্য চাকরিপ্রার্থীরা অতিরিক্ত পাঁচ বছর সময় পাবেন। এই সময় থেকে রাজ্যকে বাঁচাতে হবে। রাজ্যের কত বেকার আমরা জানি না।  আমাকে একজন আধিকারিক বলেন ক্লার্কের পদের পরীক্ষা আছে। আমি জিজ্ঞাসা করলাম আসন কত? বলল ৯ হাজার। আবেদন পড়েছে সাড়ে ৮লক্ষ।

এরপর পুলিশকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  ড্রাগ মুক্ত করতে হবে। জুয়ার ঠেক  বন্ধ করতে হবে। এবারের পুজোয় বিভিন্ন জায়গায় জুয়ার ঠেক রয়েছে। জুয়ার ঠেক বসিয়ে মেলা করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। পুলিশ কে গুলি করবেন না। ফল খারাপ হবে।


প্রসঙ্গত সোমবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেদিনীপুর শহরের জেলা পরিষদের শহীদ প্রদ্যুৎ স্মৃতিভবনে উপস্থিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বেসরকারি শিল্প সংস্থায় প্রায় ৬০০ জন চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। গত কয়েক মাস আগে একটি ওয়েবসাইট চালু করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেখানে প্রায় ৮৮ হাজার চাকরি প্রার্থী চাকরির জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে ১০৩১ জন সিলেক্টেড হয়। তাদের মধ্যে এদিন ৬০০ জনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

— বিজ্ঞাপন —
Advertisement