Tuesday, November 17, 2026
জেলা

রথের আদলে জগদ্ধাত্রী মণ্ডপ, ১৮ লক্ষ টাকার থিমে নজর কাড়ছে পুরুলিয়ার সরকারপাড়া

Published by টুম্পা ব্যাণার্জী |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জমজমাট সরকারপাড়ার জগদ্ধাত্রী পুজো

পুরুলিয়া: পুরুলিয়ার পুজোর মানচিত্রে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে সরকারপাড়ার জগদ্ধাত্রী পুজো। জগন্নাথধামের ঐতিহ্যকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলে দর্শনার্থীদের সামনে এক অভিনব ভাবনা উপস্থাপন করেছেন উদ্যোক্তারা। উড়িষ্যার জগন্নাথদেবের রথের আদলে তৈরি হয়েছে এবছরের পুজো মণ্ডপ। প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মণ্ডপকে ঘিরেই এখন উৎসবের আমেজ পুরুলিয়া শহরের সরকারপাড়ায়।

সোমবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই পুজোর। এবছর ১৪তম বর্ষে পদার্পণ করল সরকারপাড়ার জগদ্ধাত্রী মন্দিরের পুজো। বিশেষ এই বর্ষকে স্মরণীয় করে রাখতেই 'জয় জগন্নাথ' ভাবনাকে সামনে রেখে রথের আদলে মণ্ডপ নির্মাণের পরিকল্পনা করেন উদ্যোক্তারা। মণ্ডপের অভিনব নকশা ও সাজসজ্জা ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল উৎসবের আবহ। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের পর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ-সহ নানা পরিবেশনা ঘিরে মন্দির প্রাঙ্গণে জমে ওঠে উৎসবের আসর। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনের সন্ধ্যা হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে আগামী চার দিন ধরে চলবে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি। পুজোকে কেন্দ্র করে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।

চতুর্দিকে যখন জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ও উৎসবের আবহ, তখন সরকারপাড়ার এই পুজোয় জগন্নাথদেবের রথের আদলে মণ্ডপ নির্মাণ যেন আলাদা মাত্রা যোগ করেছে। ১৪ বছরের পথচলায় এবার ঐতিহ্য ও অভিনবত্বের মেলবন্ধন ঘটিয়ে পুরুলিয়াবাসীর মন জয় করাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।

— বিজ্ঞাপন —
Advertisement