Saturday, October 31, 2026
স্পোর্টস

"মহারণের অপেক্ষায়! শনিবার সকাল ১০টায় এশিয়ান গেমস ফাইনালে ভারত বনাম পাকিস্তান"

Published by Newz4 Admin |
Sovan Goswami Posted by Sovan Goswami
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
"মহারণের অপেক্ষায়! শনিবার সকাল ১০টায় এশিয়ান গেমস ফাইনালে ভারত বনাম পাকিস্তান"

নিউজ ফোর ডেস্ক, ২ অক্টোবর: এশিয়ান গেমস ক্রিকেটে ইতিহাস! প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান।বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে গুঁড়িয়ে ফাইনালে উঠল ভারত।অন্য সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান। ৩ অক্টোবর নিসিনে সোনার জন্য মুখোমুখি ভারত-পাকিস্তান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৬৯/৭। ঈশান কিষানের অপরাজিত ৮০* (৪৬ বল) এবং বৈভব সূর্যবংশীর ৩৮ রানে ভর করে লড়াইয়ের পুঁজি। আসল হিরো ঈশান কিষাণ। ৫ নম্বরে নেমে ৪৬ বলে অপরাজিত ৮০ রান, ৫টি ছক্কা ও ৪টি চারে সাজান ইনিংস। অক্ষর প্যাটেলকে নিয়ে ভারতকে টেনে তোলেন ১৬৯/৭ এ। জবাবে শ্রীলঙ্কার ইনিংস ৯.৪ ওভারেই শেষ, মাত্র ৪৫ রানে অলআউট। জসপ্রীত বুমরাহ প্রথম ওভারেই ২ উইকেট নেন। রবি বিষ্ণোই দুরন্ত থ্রো-তে রানআউট করেন, অক্ষর প্যাটেল দুই উইকেট নিয়ে ১২/৫ করে দেন। বাকিটা শেষ করেন ওয়াশিংটন সুন্দর ও অভিষেক।

— বিজ্ঞাপন —
Advertisement