নিউজ ফোর ডেস্ক:নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ার পথে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে দল।এদিন শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে চতুর্থ ম্যাচে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। সিরিজ জেতা হয়ে গেলেও অপরাজিত থাকার রেকর্ডই এখন লক্ষ্য।
এই সিরিজে ভারতের সবচেয়ে বড় শক্তি তার ব্যাটিং গভীরতা। আট নম্বর পর্যন্ত ব্যাটার থাকায় প্রতিটি ম্যাচে ২০০-র উপর রান করছে ভারত। ওপেনিং থেকে মিডল অর্ডার সবাই ফর্মে। তাই টিম ম্যানেজমেন্ট এবার বোলিং কম্বিনেশনে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে।এখনও পর্যন্ত কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিনাররা একটি ম্যাচেও সুযোগ পাননি। আজ তাদের দেখা যেতে পারে প্রথম একাদশে। চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ওয়েলিংটনে দুর্দান্ত বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। তরুণ পেসার প্রিন্স যাদবও ময়াঙ্ক যাদবের পরিবর্তে এসে নজর কেড়েছেন।
অন্যদিকে নিউজিল্যান্ড শিবির বিধ্বস্ত। চোটের কারণে ছিটকে গেছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি এবং কাইল জেমিসন। ফার্গুসনের জায়গায় এসেছেন ম্যাট ফিশার। অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে প্রথমে বোলিং করতে চান।ভারত কি পারবে কিউয়িদের হোয়াইটওয়াশের পথে আরও একধাপ এগোতে? সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।