Saturday, October 31, 2026
স্পোর্টস

১০টি দলের মেগা লড়াই,১১ অক্টোবর বাঁকুড়া স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল

Published by Newz4 Admin |
Md Sahjahan Ansari Posted by Md Sahjahan Ansari
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
১০টি দলের মেগা লড়াই,১১ অক্টোবর বাঁকুড়া স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল

বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী: ১০টি দলের মেগা লড়াই। ১১ অক্টোবর বাঁকুড়া স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা বাঁকুড়াবাসীর ফুটবল উন্মাদনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে শহরের বুকে বসতে চলেছে ফুটবলের এক মহা আসর। আগামী ১১ অক্টোবর ঐতিহাসিক বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে মেগা 'বাঁকুড়া এমএলএ ফুটবল টুর্নামেন্ট। এই মেগা টুর্নামেন্টে খেতাব জয়ের লক্ষ্যে মোট ১০টি শক্তিশালী ও বাছাই করা দল একে অপরের মুখোমুখি হবে। আর এই টুর্নামেন্টকে সফল করতে এখন যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে গোটা স্টেডিয়াম জুড়ে।

খেলার দিন দর্শক এবং খেলোয়াড়দের উন্নত মানের অভিজ্ঞতা ও সুরক্ষা নিশ্চিত করতে বাঁকুড়া স্টেডিয়ামের গ্যালারি ও মাঠ সংস্কারের কাজ জোরকদমে চলছে। টুর্নামেন্ট শুরুর আগেই যাতে মাঠ সম্পূর্ণ খেলার উপযোগী হয়ে ওঠে, সেই লক্ষ্যেই দিনরাত কাজ করছেন কর্মীরা।

এই বিশাল আয়োজনের জোরদার প্রস্তুতি খতিয়ে দেখতে বাঁকুড়া স্টেডিয়ামে উপস্থিত হন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি  মাঠ ও গ্যালারির কোণায় কোণায় ঘুরে সংস্কারের কাজ পরিদর্শন করেন। কাজের গুণগত মান ঠিক রেখে আগামী ১১ অক্টোবরের আগেই যাতে স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত করে তোলা যায়, সেই বিষয়ে তিনি মাঠে উপস্থিত কর্মীদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দেন।

পরিদর্শন শেষে বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, বাঁকুড়ার ক্রীড়াপ্রেমী মানুষদের একটি চমৎকার এবং স্মরণীয় ফুটবল টুর্নামেন্ট উপহার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। ১০টি দলের এই হাড্ডাহাড্ডি লড়াইকে ঘিরে ইতিমধ্যেই বাঁকুড়ার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। বিধায়কের পক্ষ থেকে সমস্ত ক্রীড়ামোদী বাঁকুড়াবাসীকে আগামী ১১ অক্টোবর স্টেডিয়ামে উপস্থিত থেকে এই ফুটবল মহোৎসবের সাক্ষী থাকার জন্য আন্তরিক আহ্বান জানান হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement