Saturday, October 31, 2026
স্পোর্টস

ফালাকাটায় জমজমাট আন্তঃসীমান্ত ক্রিকেট টুর্নামেন্ট

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ফালাকাটায় জমজমাট আন্তঃসীমান্ত ক্রিকেট টুর্নামেন্ট

অনন্যা দে:আলিপুরদুয়ার:  ফালাকাটার ৫৩তম বাহিনীর খেলার মাঠে আয়োজিত আন্তঃসীমান্ত ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ ঘিরে বুধবার জমে উঠল ক্রিকেটের লড়াই। এদিন তিনটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। এর আগে সীমান্ত শিলিগুড়ি সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল।

প্রথম ম্যাচে সীমান্ত গৌহাটিকে ১০ উইকেটে হারিয়ে জয় পায় সীমান্ত তেজপুর। দ্বিতীয় ম্যাচে বল সদর দফতরকে ৯ উইকেটে পরাজিত করে সীমান্ত রানিখেত। তৃতীয় ম্যাচে সীমান্ত পাটনাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে সীমান্ত লখনউ।

ফলে প্রতিযোগিতার সেমিফাইনালে মুখোমুখি হবে সীমান্ত শিলিগুড়ি ও সীমান্ত তেজপুর। অপর সেমিফাইনালে খেলবে সীমান্ত লখনউ ও সীমান্ত রানিখেত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। এদিনের ম্যাচগুলিতে মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও লড়াকু মানসিকতায় গোটা মাঠে ছিল উত্তেজনা।

— বিজ্ঞাপন —
Advertisement