Wednesday, November 11, 2026
জাতীয়

পরিসংখ্যানের নিরিখে অ্যাসিড হামলার প্রথম তালিকায় পশ্চিমবঙ্গ, আট বছরে দেশে হামলার সংখ্যা ১৫৫৭ টি

Published by স্মৃতি মণ্ডল - November 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
অ্যাসিড হামলার শীর্ষ তালিকায় পশ্চিমবঙ্গ

নিউজ ফোর ডেস্কঃ অ্যাসিড বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও দেশে বন্ধ হচ্ছে না অ্যাসিড বিক্রি তথা অ্যাসিড হামলা।২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথা গত আট বছরে ১৫৫৭ টি অ্যাসিড হামলা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,সর্ব শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ,দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও।

২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১৫৭ টি অ্যাসিড হামলার মধ্যে যথাক্রমে পশ্চিমবঙ্গে হয়েছে ৩৭৬টি, উত্তরপ্রদেশে ২৪০টি, মধ্যপ্রদেশে ৮০টি, গুজরাট ও রাজস্থানের ৭৬টি, মহারাষ্ট্রে ৭৪টি, ওড়িশায় ৭২টি, কেরলে ৭০টি। ২০২৫ সালে মোট ১০৬ টি অ্যাসিড হামলা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে ৩১ টি এবং উত্তরপ্রদেশে ২৫ টি। আবার ওই বছর নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও সিকিমে কোন ঘটনা ঘটেনি।

ভারতীয় ন্যায় সংহিতা তথা ১২৪ ধারায় দোষীর ১০ বছরে কারাদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে অ্যাসিড হামলা রুখতে। এর পাশাপাশি অ্যাসিড বিক্রির ক্ষেত্রে কঠোর নিয়ম ও রয়েছে যেমন-অ্যাসিড বিক্রির ক্ষেত্রে বয়স,পরিচয় পত্র এবং ক্রেতার তথ্য নথিভুক্ত করতে হবে। আক্রান্তদের দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসা এবং অন্তত তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ।

সর্বোপরি এই নির্দেশিকা পালন বা কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে শীর্ষ আদালত। এছাড়া অ্যাসিড বিক্রির নিয়ম তথা অ্যাসিড হামলায় আরও কড়া শাস্তি নিয়ে নিশ্চিত করার পরামর্শ দিয়েছে আদালত।

— বিজ্ঞাপন —
Advertisement