Thursday, November 12, 2026
দক্ষিণবঙ্গ

হলুদকানালিতে মুখ্যমন্ত্রী, জঙ্গলমহলের বাঁদনা পরবে তুঙ্গে প্রস্তুতি

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে

মহম্মদ শাহজাহান আনসারী বাঁকুড়াঃ বৃহস্পতিবার বাঁকুড়া সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে হেলিকপ্টারে করে তিনি সরাসরি পৌঁছাবেন রাইপুর বিধানসভার অন্তর্গত হলুদকানালির বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের ময়দানে। সেখানে বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 

হলুদকানালির বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজের মাঠে এখন চলছে একেবারে শেষ মূহুর্তের প্রস্তুতি। অনুষ্ঠানস্থলে পৃথক দুটি মঞ্চ তৈরী করা হয়েছে। একটি মঞ্চে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি অভ্যাগতরা বসবেন। অন্য মঞ্চে বাঁদনা পরব উপলক্ষে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মঞ্চের অদূরে জঙ্গলমহলের বাঁদনা পরবের অঙ্গ হিসাবে ঐতিহ্যবাহী  গরু খুঁটার আয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও সেই গরু খুঁটা অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

— বিজ্ঞাপন —
Advertisement