Wednesday, November 11, 2026
দক্ষিণবঙ্গ

কালীমন্দির প্রাঙ্গণ থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকার ওপর যৌন নির্যাতন, ভাতাড়ে গ্রেফতার অভিযুক্ত যুবক

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- November 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নাবালিকার ওপর যৌন নির্যাতনে অভিযুক্ত যুবক

কালীপুজোর মধ্যেই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ,মন্ডপ প্রাঙ্গণ থেকে ডেকে নিয়ে গিয়ে মাঝ মাঠে নাবালিকার উপর চলে পৈশাচিক অত্যাচার বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক,মঙ্গলবার পেশ করা হল আদালতে।
পাড়ার কালীমন্দির প্রাঙ্গণ থেকে বছর আটের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে মাঠের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগ উঠে বছর ২২-এর ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।
সোমবার দুপুর নাগাদ ভাতার থানার অন্তর্গত একটি গ্রামে ঘটনাটি ঘটে।অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ার কালীমন্দিরের সামনে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় তাকে মাঠের মাঝের একটি বাগানে নিয়ে যায় পাড়ারই বাসিন্দা অভিযুক্ত যুবক।

বেলপাতা পাড়তে গিয়ে ঘটনাটি দেখতে পান নাবালিকার পাড়া-সম্পর্কের এক দাদু। তাঁর তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন।অসুস্থ অবস্থায় নাবালিকাকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

— বিজ্ঞাপন —
Advertisement