Thursday, November 12, 2026
দক্ষিণবঙ্গ

বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, দেখা করবেন কেদারতাল বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঁকুড়া সার্কিট হাঊসে কড়া নিরাপত্তা

নিঊজ ফোর বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হেলিকপ্টারে করে তিনি সরাসরি রাইপুর বিধানসভার হলুদকানালির বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের ময়দানে পৌঁছাবেন। সেখানে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

রাইপুরের  কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বাঁকুড়ার সতীঘাট অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর সতীঘাট সংলগ্ন পাঠকপাড়া ফুটবল ময়দানে আয়োজিত খাদ্য মেলার অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি, এদিন উত্তরাখণ্ডের কেদারতাল বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ হওয়া স্থানীয় পর্বতারোহীদের পরিবারগুলির সঙ্গেও তিনি দেখা করবেন।

সমস্ত কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী যাবেন বাঁকুড়া সার্কিট হাউসে। তাঁর এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে ইতিমধ্যেই বাঁকুড়া সার্কিট হাউসে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঁকুড়া সার্কিট হাউস ও সংলগ্ন গোটা এলাকা জুড়ে প্রশাসনের তরফে কড়াকড়ি এবং কড়া নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে ।

— বিজ্ঞাপন —
Advertisement