মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:উত্তরাখণ্ডের উত্তরকাশীর কেদারতাল ট্রেক রুটে ভয়াবহ তুষারধসের ঘটনায় মৃত চার জনের দেহ এসে পৌঁছাল বাঁকুড়ায়। চোখের জলে এই শৈল শহীদদের বিদায় জানালেন গ্রামবাসীরা। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ পুলিশ প্রশাসনের অধিকারিক ও জন প্রতিনিধিরা।কেদারতাল অভিযানে মৃত বাঁকুড়ার অভিযাত্রীদের পরিবারের পাশে দাঁড়াতে ১২ নভেম্বর শালবনীতে আসছেন মুখ্যমন্ত্রী। মৃত অভিযাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন, বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত।
বাঁকুড়া থেকে মোট ৫ জনের অভিযাত্রী দল উত্তারাখন্ড গিয়েছিল্রন।তার মধ্যে ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। এরা হলেন,বাঁকুড়ার শালবনী গ্রামের রিন্টু মণ্ডল ও উদয় ঘোষ,তাপস বাউরী এবং বাঁকুড়ার কেশরা গ্রামেরগ্রামের মনোজ খাওয়াস।তবে এখন নিখোঁজ রতন ঘোষের মৃত দেহ উদ্ধার করা যায় নি।বরফে চাপা পড়ে আছে দেহটি। এখন রুট সাময়িক বন্ধ থাকায় উদ্ধার স্থগিত আছে।
এদিকে বাঁকুড়া শালবনী গ্রাম একসাথে তিন যুবককে হারিয়ে শোকে কাতর৷ অন্যদিকে বাঁকুড়ার কেশরা গ্রাম জুড়েও শোকের আবহ।