Wednesday, November 18, 2026
উত্তরবঙ্গ

ভিনরাজ্যের ট্রাক আটকে চালককে মারধর, গ্রেফতার দুই

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 17, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
চালবোঝাই ট্রাক ঘিরে তোলাবাজির অভিযোগ

Crime News: তিনবাত্তি মোড়ে ভিন রাজ্যের চাল বোঝাই ট্রাক আটক। চালককে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত। মঙ্গলবার ধৃত অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহকে জলপাইগুড়ি আদালতে পেশ করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত দু’জন সম্পর্কে ভাই। তাঁদের বাড়ি মাটিগাড়ার পতিরামজোতে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন : https://newz4.com/truck-driver-assaulted-extortion-alleged-in-siliguri-two-detained

প্রসঙ্গত, রবিবার রাতে শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে ভিন্‌রাজ্যের একটি চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর এবং টাকা আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস ও তাঁর দলবলের নাম জড়ায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেখান থেকে একটি চারচাকা গাড়ি, ট্রাক ও চালককে থানায় নিয়ে যাওয়া হয়। তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তের সন্ধানে তদন্ত ও তল্লাশি অব্যাহত।

— বিজ্ঞাপন —
Advertisement