Tuesday, November 10, 2026
উত্তরবঙ্গ

সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে উত্তরবঙ্গে রাজনাথ সিং, বাগডোগরায় স্বাগত জানালেন শঙ্কর ঘোষ

Published by টুম্পা ব্যাণার্জী |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
উত্তরবঙ্গ সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

বাগডোগরাঃ দীপাবলির উৎসব সেনা জওয়ানদের সঙ্গে কাটাতে উত্তরবঙ্গে এলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তাঁকে স্বাগত জানান।

প্রতিরক্ষামন্ত্রীর সফরের মূল কর্মসূচি সুকনায়। সেখানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করবেন তিনি। দেশের সীমান্ত সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাকর্মীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই এই সফর। উৎসবের দিনে সেনা জওয়ানদের পাশে থেকে তাঁদের সঙ্গে সময় কাটানোর কর্মসূচি রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর।

এ দিন বাগডোগরা বিমানবন্দরে রাজনাথ সিংকে স্বাগত জানিয়ে শঙ্কর ঘোষ বলেন, দেশের নিরাপত্তা, অখণ্ডতা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রীর অবদান ও নিষ্ঠা অনুপ্রেরণার। তাঁকে উত্তরবঙ্গে স্বাগত জানাতে পেরে তিনি সম্মানিত ও আনন্দিত।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করে থাকেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ বারও সেই রীতি মেনেই সুকনায় সেনাকর্মীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে উত্তরবঙ্গে তাঁর এই সফর।

 

— বিজ্ঞাপন —
Advertisement