Tuesday, November 17, 2026
স্পোর্টস

৮৯ রানে অলআউট ভারত! লজ্জার নজির গড়ে হার শ্রেয়সদের

Published by Newz4 Admin - November 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কোনও রান না করেই আঊট বিরাট কোহলি

নিঊজ ফোর ডেস্কঃ নিঊজ়িল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে লজ্জার হার ভারতীয় দলের । ৩৩৪ রান তাড়া করতে নেমে ০ রানে ৩ উইকেট হারায় ভারত। কোনও রান না করেই আউট হন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার। য়সুরুতেই দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার আউট হওয়ায় প্রথমেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় ভারতের। শেষ পর্যন্ত নিউ জ়িল্যান্ডের করা ৩৩৩ রানের জবাবে ২৬.৪ ওভারে ৮৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। ২৪৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ব্যবধান কমিয়ে ১-২ করল কিউয়িরা।

এদিন টসে জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রান করে নিঊজিল্যণ্ড।৩৩৪ রান তাড়া করে জেতার জন্য ভারতীয় দলের দরকার ছিল একটা আগ্রাসী শুরু। ভরসা ছিলেন অভিজ্ঞ রোহিত এবং কোহলি। অথচ ইনিংসের প্রথম ৫ বলের মধ্যে দু’জনেই শূন্য রানে আউট হয়ে দলকে চাপে ফেলে দিলেন। সেই চাপ আরও বেড়ে যায় প্রথম ওভারের শেষ বলে শ্রেয়স (০) এলবিডব্লিউ হওয়ায়। প্রথম ওভারের পর ভারতের স্কোর দাঁড়ায় ০ রানে ৩ উইকেট! এমন লজ্জাজনক পরিস্থিতিতে আগে কখনও পড়তে হয়নি ভারতীয় দলকে। ম্যাট হেনরিকে প্রথম ওভারে সামলাতেই পারলেন না ভারতীয় ব্যাটারেরা। তাঁর প্রথম ছয় বলেই হেরে বসল ভারতীয় দল। শেষ পর্যন্ত ২৭ রানে ৬ উইকেট নিলেন হেনরি। ৩১ রানে ৩ উইকেট নেওয়া ম্যাথিউ ফিশারও ভারতীয় ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি। ১২ রানে ১ উইকেট জেমিসনের।

এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ম্যাচে রো-কো আউট হয়েছিলেন ০ রানে। এই নিয়ে দ্বিতীয় বার এক দিনের আন্তর্জাতিক ম্যাচে দু’জনেই কোনও রান করতে পারলেন না। কোন রান করার আগে ৩ উইকেট হারানোর ঘটনা এক দিনের ক্রিকেটে ঘটল পঞ্চম বার। চলতি বছরেই মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ০ রানে ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এমন ঘটনা প্রথম ঘটে ১৯৮৩ সালের বিশ্বকাপে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০ রানে ৩ উইকেট হারিয়েছিল পাকিস্তান। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেও এমনই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে পাকিস্তান। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ০ রানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শুক্রবার বে ওভালে লজ্জার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল ভারতও।

।

— বিজ্ঞাপন —
Advertisement