নিউজ ফোর ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ় শুরুর আগে ভারতীয় শিবিরে স্বস্তির খবর। বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠে খেলার ছাড়পত্র দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকেরা।
প্রসিদ্ধ এতদিন চোটের কারণে বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ১ ও ২ নভেম্বর তাঁকে দুটি ম্যাচ খেলিয়ে ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় সফল হওয়ার পর তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১৯ শে নভেম্বর থেকে তাঁকে টেস্ট সিরিজে পাওয়া যাবে বলে জানিয়েছে BCCI। তবে সূত্রের খবর,বুধবারের মধ্যেই তাঁকে নিউজিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। কিন্তু চোটের কারণে বুধবারের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি।
তবে টেস্ট সিরিজের আগে কিছুটা অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি সেখানে ৭ থেকে ১০ নভেম্বর ভারতীয় 'এ' দলের হয়ে নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি চার দিনের টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। ফলস্বরূপ প্রসিদ্ধ টেস্ট সিরিজ়ের আগে সেখানকার পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
চোটের কারণে প্রথমে এক দিনের সিরিজ়ের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ফিট হয়ে গেলেও সতর্কতার কারণে তাঁকে এক দিনের ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল।