Wednesday, November 18, 2026
স্পোর্টস

অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে বোলারদের দাপটে সিরিজ জয় ছিনিয়ে নিল ভারত

Published by স্মৃতি মণ্ডল - November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জয় ছিনিয়ে নিল ভারত

অবশেষে রবিবার পঞ্চম ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে বড় রান না করতে পারলেও বোলারদের দাপটে জয় ছিনিয়ে নিল ভারত। তবে অন্যদিকে দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং এর ব্যর্থতা নিয়ে কথা উঠে আসছে।

ম্যাচের টস হওয়ার পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান। টিম ইন্ডিয়া প্রথমেই ব্যাটিং-এর বিপাকে পড়ে। রোহিত শর্মা ও বিরাট কোহলি যথাক্রমে ৭ ও ৫ রান করে ফিরে যান। অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ২২ রান, রুতুরাজ গয়কোয়াড় ১৮ রান এর ফলে প্রবল চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর সামাল দিতে আসেন ঈশান কিষান ও অক্ষর প্যাটেল। দুজনেই করেন ৪৬ রান। অক্ষর করেন ৫৫ বলে পাঁচটি চার ও একটি ছক্কা। অপরদিকে ঈশান কিষাণ ৫৮ বলে তিনটি চার ও দুটি ছক্কা। এর পাশাপাশি নমন ধীর ও করেন ৩১ বলে ২২ রান। মোঃ সিরাজ ও অশ্বরিপ সিং ১৪ রান করেন। ৪২.১ ওভারে ২০৯ রানেই গুটিয়ে যায় ভারত।

কিন্তু নিউজিল্যান্ডের হয়ে বল হাতে পেতেই দেখিয়ে দিল অধিনায়ক মিচেল স্যান্টনার ও জ্যাকব ডাফি। দুজনে তিনটে করে উইকেট তুলে নেন,ম্যাথু ফিশার পান দুটি উইকেট।অন্যদিকে ব্লেয়ার টিকনার ও মাইকেল ব্রেস ওয়েল একটি উইকেট পান। এর ফলে চাপে পড়ে নিউজিল্যান্ড।উইল ইয়ং ২২ রান ও টিম সেইফার্ট ১৪ রান দ্রুত ফিরে যান। নিক কেলি ২৪, ডিন ফক্সক্রফট ৩১ এবং মিচেল স্যান্টনার ২৪ রান করে লড়াই চালানোর চেষ্টা করলেও ভারতের বোলিংয়ের দাপটে বড় জুটি গড়তে সক্ষম হননি তাঁরা। কিউয়িদের ইনিংস শেষ হয়ে যায় ১৮৭ রানে ৪৮.১ ওভারে। প্রথম থেকেই নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে রাখেন মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং। কিউয়ি ব্যাটিংয়ে ধাক্কা দেন অর্শদীপ তিনটি উইকেট তুলে নিয়ে। সিরাজ ও অক্ষর প্যাটেল পান দুটি উইকেট, অন্যদিকে আকিব নবী, যশ ঠাকুর ও নমন ধীর পান একটি উইকেট।

অবশেষে ২২ রানে জয় নিশ্চিত করে ভারত। নিউজিল্যান্ডের কাছে জয় ছিনিয়ে নিয়ে ক্রিকেটের গর্বের অধ্যায় লিখল ভারত।

— বিজ্ঞাপন —
Advertisement