Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

সাইবার প্রতারণার মামলায় মাটিগাড়ায় গ্রেফতার মহিলা, এসবিআই অ্যাকাউন্টে জমা ৩ লক্ষ টাকা

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 26, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সাইবার প্রতারণায় গ্রেফতার হওয়া মহিলা

শিলিগুড়ি: সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্তে এক মহিলাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম মালতি রায় (২৫)। তিনি দার্জিলিং জেলার মাটিগাড়া থানার অন্তর্গত জোড়া ব্রিজ সংলগ্ন তুম্বাজোতের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘অপারেশন সাইবার প্রহার’-এর অধীনে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে এসেছে, সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা প্রায় ৩ লক্ষ টাকা ধৃতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র অ্যাকাউন্টে জমা পড়েছিল।

সাইবার অপরাধের মাধ্যমে প্রতারিত অর্থ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত মহিলার অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা কীভাবে জমা পড়ল, এর নেপথ্যে কারা রয়েছে এবং এই আর্থিক লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সাইবার প্রতারণার চক্রের সঙ্গে ওই মহিলার সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। গোটা ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement