Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

হঠাৎ আলিপুরদুয়ারে অরিজিৎ সিং! প্রিয় গায়ককে এক ঝলক দেখতে হোটেলের সামনে অনুরাগীদের ভিড়

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হোটেল থেকে বেরিয়ে আসছেন অরিজিৎ

হঠাৎ আলিপুরদুয়ারে অরিজিৎ সিং! প্রিয় গায়ককে এক ঝলক দেখতে হোটেলের সামনে অনুরাগীদের ভিড়

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৩০ অক্টোবর : শুক্রবার সন্ধ্যায় হঠাৎই আলিপুরদুয়ার শহরে দেখা মিলল জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের। প্রিয় গায়ককে শহরের একটি নামী হোটেল থেকে বের হতে দেখেই সেখানে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। মুহূর্তের মধ্যে তাঁকে ঘিরে তৈরি হয় উৎসাহ ও উন্মাদনা।

হঠাৎ শহরে অরিজিৎ সিংয়ের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তাঁকে এক ঝলক দেখার জন্য উৎসুক হয়ে ওঠেন ভক্তরা। অনেকেই নিজেদের মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন সেই মুহূর্ত। হোটেল থেকে বের হওয়ার সময় অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় জনপ্রিয় এই গায়ককে।

তবে কী কারণে অরিজিৎ সিং আলিপুরদুয়ারে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর এই আকস্মিক উপস্থিতি ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। কোনও ব্যক্তিগত কাজে, নাকি অন্য কোনও কারণে তাঁর এই সফর, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

— বিজ্ঞাপন —
Advertisement