Tuesday, November 17, 2026
জেলা

গ্রামীণ সম্পদ কর্মীদের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর! আবাস যোজনার দুর্নীতি নিয়েও তোপ দিলীপের

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- November 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন

পশ্চিম মেদিনীপুর:সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর জেলা পরিষদ হলে। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন,
প্রিয় রঞ্জন বাবু বেঁচে থেকে সবাইকে এক করতে পারেননি ওনার মৃত্যু বার্ষিকীতে সবাই যদি এক হয় তাহলে তো ভালোই, কোনও মহৎ কার্যের জন্য সবাই এল। তার মানে এই নয় যে রাজনীতিতে এক জায়গায় সবাই লড়াই করবে। 


এমনি আসতে পারেন দেশের বিকাশের জন্য  উন্নয়নের জন্য বাংলার ভবিষ্যতের জন্য। যারা বাংলার ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে, নিজেদের ভবিষ্যৎ এখন অন্ধকার বলে সবাই একসঙ্গে আসছে। অভিষেককে থানায় ডাকার প্রসঙ্গে বলেন, যান চা খেয়ে আসুন ইডি সিবিআই তো অনেকবার ডেকেছে। ডাকাডাকি চলাফেরা এখন চলতেই থাকবে।

সুমিত রায়ের স্ত্রী আশঙ্কা প্রকাশ করেছে যে সুমিত কে মেরে ফেলা হবে। এই প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আগে তো মমতা ব্যানার্জিও বলতেন আমাকে মারার চক্রান্ত করা হচ্ছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সুমিত পুলিশ কাস্টডিতে আছেন সেফ আছেন বাইরে বেরোলে হয়ত টিএমসির লোকেরাই মেরে দেবে। সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের জোট প্রসঙ্গে সেলিমের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন,বন্ধ দরজার মধ্যেই কথাবার্তা বলা ভালো এসব হাসি নাটকের কথাবার্তা বাইরে না বলাই ভাল। এক সময় গিয়ে কী করে দিয়েছে, শূন্যে শূন্যে মিলে গেলে শূন্যই হবে।

হাতির গ্রামে ভিতর তান্ডব নিয়ে বনদফতরকেই দুষলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ধানের মরশুমে ধান পাকলে হাতি পাহাড় থেকে চলে আসে, রাঁচি থেকে চলে আসে। রাতে পাহারা দিতে হয় টিন বাজিয়ে ফটকা ফাটিয়ে হাতি তাড়াতে হয়। হাতি গ্রামে ঢুকে যায় প্রত্যেক বছর বাড়িঘর ভেঙে দেয় প্রচুর মানুষের মৃত্যু হয়। জি রামজি প্রকল্প যখন শুরু হয় আমি তখন বলেছিলাম হাতি নালা নাম দিয়ে একটা প্রকল্প করা হোক। সেখানে জঙ্গলের কাছে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোকে সুরক্ষায় রাখা যায়। অন্য রাস্তা খোলা থাকবে যে রাস্তা দিয়ে হাতি যাবে। কিন্তু গ্রামের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারবেনা। সেইজন্যে আমরা প্রজেক্ট করেছি। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা এটা করে দিয়েছে, ডুয়ার্সে কিছু সমস্যা আছে। কিন্তু মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানকার ফরেস্টের অফিসারদের কী অসুবিধা হচ্ছে আমরা জানি না, আর কেন আজ পর্যন্ত কাজ শুরু করতে পারল না এখানে। এটা নিয়ে আবার জেলাশাসক কে নিয়ে বসব কেন কাজ হচ্ছে না সেটা জানব এবং খুব শীঘ্রই এই কাজ আমরা করাব।

আবাসের বাড়ি প্রসঙ্গে তিনি বলেন, প্রায় সাড়ে ১২ হাজার লোক আবাসে বাড়ির তৈরি করার জন্য টাকা নিয়েছে, কিন্তু বাড়ি তৈরি করেনি বা তারা টাকা পাওয়ার যোগ্য নয়, তাদেরকে আমরা নোটিশ পাঠিয়েছি। সাড়ে ১২০০ লোক টাকা ফেরত দিয়েছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সরকারি টাকা কেউ নিতে পারবেন না চুরি করে। হয় বাড়ি কর, আর যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা টাকা ফেরত দাও। না হলে জানুয়ারি মাসে তাদের নামে এফ আই আর হবে পুলিশ তাদের বাড়িতে যাবে এরপর যা হওয়ার হবে।

— বিজ্ঞাপন —
Advertisement