Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

পাহাড়ে দুর্ঘটনায় মৃত্যু , শোকের ছায়া বিধান মার্কেটে

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পাহাড়ে দুর্ঘটনায় মৃত্যু , শোকের ছায়া বিধান মার্কেটে

শিলিগুড়িঃপাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক  বাপি সাহার ছেলে অভিষেক সাহার। জানা গিয়েছে, গতকাল রাতে অভিষেক সাহা তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় অভিষেক সাহার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একই ঘটনায় আরও পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে দু’জনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অভিষেকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায়। আজ মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান বন্ধ রেখে বাপি সাহা ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

তবে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এক সদস্য স্পষ্ট করে জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বন্‌ধ বা দোকান বন্ধ রাখার ডাক দেওয়া হয়নি। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছায় এবং ব্যক্তিগতভাবে বাপি সাহার পরিবারের পাশে দাঁড়াতে দোকান বন্ধ রাখছেন।

ব্যবসায়ী সমিতির ওই সদস্য বলেন, “আমরা নিজেদের থেকেই বাপিদার পাশে ছিলাম এবং আজও এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি। তাই যাঁর যাঁর ইচ্ছা হচ্ছে, তাঁরা নিজেদের মতো করে দোকান বন্ধ রাখছেন।”

— বিজ্ঞাপন —
Advertisement