Sunday, November 1, 2026
স্পোর্টস

ব্রাজিল ম্যাচের জন্য নিরাপত্তার কড়াকড়ি, সল্টলেক স্টেডিয়াম পুলিশে ছয়লাপ

Published by Newz4 Admin |
Sovan Goswami Posted by Sovan Goswami
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ব্রাজিল ম্যাচের জন্য নিরাপত্তার কড়াকড়ি, সল্টলেক স্টেডিয়াম পুলিশে ছয়লাপ

নিউজ ফোর ডেস্ক: ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ ৩ অক্টোবর যুবভারতীতে।বিগত সরকারের সময়ে ঘটে যাওয়া মেসি-কাণ্ডের জেরে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী রাখা হচ্ছে দর্শকদের জন্য। সূত্র থেকে জানা যায়, স্টেডিয়ামে প্রায় ২০০০ পুলিশ কর্মি মোতায়েন থাকবেন।
থাকবে বিধাননগর সিটি পুলিশের CCTV তে নজরদারি, সাদা পোশাকের পুলিশ ছাড়াও মোবাইল পেট্রোল টিম থাকবে।
নির্দেশিকা থাকবে যাতে দর্শকরা কোনওমতে সেলফি স্টিক, ট্রাইপড, বাঁশ, লাঠি, জলের বোতল, ছাতা, ফ্ল্যাগ পোস্ট, দেশলাই, লাইটার, আতশবাজি, ধারালো বস্তু* নিয়ে না ঢুকতে পারে ভেতরে।
যে কারণে তিনবার চেকিং হবে। 
নির্ধারিত সিট নম্বর ছাড়া কেউই অন্য কোনও জায়গায়  বসতে পারবেন না।খেলা শুরুর যতটা সম্ভব আগে আসার জন্য  দর্শকদের পরামর্শ দিয়েছে পুলিশ।এর ফলে এন্ট্রি পয়েন্টে ভিড় হবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী *ডাঃ ইন্দ্রনীল খান* বলেন, "আমরা দেখাতে চাই রাজ্য বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে সক্ষম।"

— বিজ্ঞাপন —
Advertisement