Tuesday, November 17, 2026
আন্তর্জাতিক

অপারেশন সিঁদুরের পর প্রথমবার ভারতে মাটিতে পা পাকিস্তানের মন্ত্রী

Published by স্মৃতি মণ্ডল - November 15, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ভারতের মাটিতে পা দিতে চলেছেন পাকিস্তানের মন্ত্রী

নিউজ ফোর ডেস্কঃ প্রায় কয়েক বছর পর ভারত সফরে আসছেন পাকিস্তানের এক মন্ত্রী। আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সম্মেলন। আর এই বৈঠকে সভ্যতা সংক্রান্ত আলোচনা সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানি জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতির কথা জানানো হয়েছে।

‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম বার পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতের মাটিতে আবারও পা রাখতে চলেছেন।

এছাড়া আগে পাকিস্তানের তৎকালীন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন।

কিন্তু এরপর পহেলগামে জঙ্গি হামলা ও 'অপারেশন সিঁদুর' ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল।

— বিজ্ঞাপন —
Advertisement