Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়, ভোর চারটেতেও ঠাকুর দেখতে শিলিগুড়ির মণ্ডপে দর্শনার্থীরা

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 19, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়, ভোর চারটেতেও ঠাকুর দেখতে শিলিগুড়ির মণ্ডপে দর্শনার্থীরা

দেবিকা দত্ত,শিলিগুড়ি: মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও উৎসবের আমেজে মেতে উঠেছে শিলিগুড়ি। শহরের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে রবিবার ভোর থেকেই। এমনকি ভোর চারটের সময়ও বহু মানুষকে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করতে দেখা যায়। রাত পেরিয়ে সকাল হলেও পুজোর উন্মাদনায় কোনও খামতি নেই। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

মহাসপ্তমী উপলক্ষে শনিবার রাত থেকেই শহরের বিভিন্ন প্রান্তে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ে একাধিক বড় পুজো মণ্ডপে। রবিবার ভোররাতেও সেই ভিড়ের ছবি ধরা পড়ে। আলোকসজ্জায় সেজে ওঠা মণ্ডপ, নজরকাড়া প্রতিমা এবং পুজোর উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে সকাল থেকেই পথে নামেন বহু মানুষ।

শিশু থেকে প্রবীণ—সকলের মধ্যেই ছিল পুজোকে ঘিরে উৎসাহ। অনেকেই ভিড় এড়াতে রাত ও ভোরের সময়কে বেছে নেন ঠাকুর দেখার জন্য। তবে শহরের বেশ কয়েকটি মণ্ডপে সেই সময়েও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনের তরফেও নজরদারি চালানো হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি এবং বড় পুজো মণ্ডপগুলির আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপদে ঠাকুর দেখার ব্যবস্থা করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য।

মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও শিলিগুড়ির রাস্তায় উৎসবের রং। দিন যত গড়াবে, দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ভোররাত থেকেই পুজোর আনন্দে মেতে উঠেছে শহরবাসী।

 

— বিজ্ঞাপন —
Advertisement