Sunday, November 1, 2026
স্পোর্টস

অধিনায়কের শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

Published by Newz4 Admin - October 15, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
অধিনায়কের শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ফোর ডেস্ক:পাঁচ ম্যাচের সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই। চারটে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও নিষ্পত্তি হল না সিরিজের। দু’বার পিছিয়ে পড়েও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে কামব্যাক করল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার ব্যাটে-বলে মেন ইন ব্লুকে ধরাশায়ী করলেন শেই হোপরা। প্রথমে ক্যাপ্টেনের ব্যাট থেকে এল অধিনায়কোচিত শতরান। তারপর পাঁচ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে দিলেন ক্যারিবীয় পেসার কিমো পল। ট্রফি জয়ের জন্য শ্রেয়স আইয়ারদের অপেক্ষা করতে হবে আরও একটা ম্যাচ।

— বিজ্ঞাপন —
Advertisement