Monday, November 2, 2026
জেলা

বাঘিনী পৌঁছাল বক্সায়

Published by Newz4 Admin |
Ananya Dey Posted by Ananya Dey
- September 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঘিনী পৌঁছাল বক্সায়

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৯ সেপ্টেম্বর: বক্সার জঙ্গলে এল বিহারের বাঘিনী, ২ অক্টোবর মুক্তি প্রকৃতির কোলে দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বাঘিনী এসে পৌঁছাল বক্সা ব্যাঘ্র প্রকল্পে। বুধবার ভোর পৌনে পাঁচটায় এমআই-১৭ হেলিকপ্টারে হাসিমারায় ল্যান্ডিংয়ের পর সকাল পৌনে সাতটায় বিশেষ অ্যাম্বুলেন্সে বাঘিনীকে রাজাভাতখাওয়া পৌঁছে দেওয়া হয়। বাঘিনীকে দেখতে রাজাভাতখাওয়া গেটের সামনে বনকর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। কড়া নিরাপত্তায় গ্রিন করিডোর করে তাকে নিয়ে আসা হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর বাঘিনীটিকে বক্সার জঙ্গলে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হবে। তার আগে পর্যন্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণে রাখা হবে বাঘিনীকে। বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে আনার জন্য চিহ্নিত প্রায় তিন বছরের বাঘিনিকে সফলভাবে ট্রাঙ্কুলাইজ করে খাঁচাবন্দি করে বিশেষজ্ঞ দল।
টানা এক সপ্তাহের চেষ্টার পর মঙ্গলবার সন্ধ্যার আগে শিকার খাওয়ার সময় বাঘিনিকে ডার্ট করে কাবু করা হয়। এরপর তাকে রেডিও কলার পরান হয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়।পরিকল্পনা অনুযায়ী, গোরখপুর থেকে বাঘিনিকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে হাশিমারা এয়ারবেসে আনা হয়। সেখান থেকে সড়কপথে বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে যাওয়া হয়।
আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ২.২ একরের প্রাকৃতিক ঘেরাটোপে বাঘিনিকে সফট রিলিজ করার পরিকল্পনা রয়েছে বনদফতরের।

 

 

 

 

— বিজ্ঞাপন —
Advertisement