বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:সোমবার দাসপুরের ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের সোনামুই যাত্রী প্রতীক্ষালয়ের কাছে সকাল ১১টা নাগাদ কলকাতা-চন্দ্রকোনাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। বৃদ্ধের নাম মোহিনীমোহন দিন্ডা। জানা গিয়েছে, রাস্তা পারাপারের সময় বাসটি পিছন থেকে ধাক্কা মারে ওই বৃদ্ধকে। বাসের সামনের চাকা বৃদ্ধের ডান পায়ের উপর দিয়ে চলে যায়। মাথাতেও গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গৌরার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে পাঠান এবং বাসটি আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ।
অন্যদিকে, এই দুর্ঘটনার পর ফের সামনে এল সোনামুই বাজারের যানজট সমস্যা। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাস্তার উপরেই বাজার বসায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। বহুবার সচেতন করা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। অনেকবারই দুর্ঘটনা ঘটেছে এই জায়গাতে। ফের এদিনের দুর্ঘটনা নতুন করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘাটাল - পাঁশকুড়া রাজ্য সড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ
Published by Newz4 Admin
|
Posted by বীনা নন্দী দাস
-
November 02, 2026
Posted by বীনা নন্দী দাস
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —