Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

হারানো ব্যাগে ৯০ হাজার টাকা, বাগডোগরা বিমানবন্দর পুলিশের তৎপরতায় স্বস্তি নাগপুরের বাসিন্দার

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 22, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হারানো ব্যাগে ৯০ হাজার টাকা, বাগডোগরা বিমানবন্দর পুলিশের তৎপরতায় স্বস্তি নাগপুরের বাসিন্দার

দেবিকা দত্ত, শিলিগুড়ি: শিলিগুড়িতে এসে হারিয়ে গিয়েছিল ব্যাগ। তার ভিতরে ছিল নগদ ৯০ হাজার টাকা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী। শেষ পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির তৎপরতায় উদ্ধার হল সেই ব্যাগ। যাচাইয়ের পর তা ফিরিয়ে দেওয়া হল মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা অ্যাডভিল অতুল ইয়ামসানওয়ারের হাতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগপুরের ধর্মেঠ নগর এলাকার বাসিন্দা অ্যাডভিল অতুল ইয়ামসানওয়ার গতকাল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন তিনি। শিলিগুড়িতে পৌঁছে খেয়াল করেন, তাঁর ব্যাগটি সঙ্গে নেই। ব্যাগের ভিতরে নগদ ৯০ হাজার টাকা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।

এরপর ব্যাগ হারানোর বিষয়টি জানিয়ে বাগডোগরা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হন অ্যাডভিল। অভিযোগ পাওয়ার পরই ব্যাগটির সন্ধানে তৎপর হয় পুলিশ। শেষ পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়। ব্যাগের মালিকানা যাচাই করে ভিতরে থাকা নগদ টাকা-সহ সমস্ত সামগ্রী নিরাপদে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

হারানো ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন নাগপুরের বাসিন্দা। পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।

যাতায়াতের সময়ে ব্যাগ ও মূল্যবান সামগ্রী সাবধানে রাখার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement