Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

ওপার বাংলার ঐতিহ্য আঁকড়ে ৮০ বছর ধরে দুর্গাপুজো শিকদার বাড়িতে

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 09, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ওপার বাংলার ঐতিহ্য আঁকড়ে ৮০ বছর ধরে দুর্গাপুজো শিকদার বাড়িতে

অনন্যা দে, আলিপুরদুয়ার: ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে হয়েছে প্রায় ৮০ বছর আগে। তবে বদলায়নি পূর্বপুরুষদের দুর্গাপুজোর রীতি ও ঐতিহ্য। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের নবনগরে আজও নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো করে চলেছে শিকদার পরিবার।

পরিবারের প্রাচীন রীতি মেনেই হয় পুজো। পুজোর আগে সিন্দুক থেকে বের করা হয় পুরনো অস্ত্র ও বিভিন্ন মূর্তি। ঠাকুরদালানে রাখা হয় ঐতিহাসিক পিতলের ঢাল ও তরোয়াল। প্রতিমা প্রায় চার-পাঁচ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়। দশমীতেও কাঁধে করেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা আনার সময় এলাকার প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ অংশ নেন।

বর্তমানে পুজোর দায়িত্ব সামলাচ্ছেন রণজিৎ শিকদার। তিনি জানান, পুরনো ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য। প্রাচীন অস্ত্র ও মূর্তির ইতিহাস জানতে পুজোর দিনগুলিতে ভিড় জমান দর্শনার্থীরাও।

— বিজ্ঞাপন —
Advertisement