আলিপুরদুয়ার: শনিবার সকালে মুজনাই চা-বাগানের বাঙাবাড়ি ডিভিশনের ২৮ নম্বর সেকশনে ৬টি হাতির একটি দলের বিচরণ লক্ষ্য করা যায়। চা-বাগান এলাকায় হাতির দল ঢোকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দফতরে কর্মীরা।
এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার আগেই বনকর্মীরা তৎপর হয়ে ওঠেন। মাদারিহাট রেঞ্জের ধুমচি বিটের বনকর্মীদের প্রচেষ্টায় হাতিগুলিকে নিরাপদে চা-বাগান এলাকা থেকে সরিয়ে ধুমচি জঙ্গলের দিকে পাঠানো হয়।
বন দফতরে তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। হাতির দলটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পরও তাদের গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা। পাশাপাশি, চা-বাগান ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মুজনাই চা-বাগানে ৬ টি হাতির একটি দল
Published by Newz4 Admin
|
Posted by অনন্যা দে
-
October 03, 2026
Posted by অনন্যা দে
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —