Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

হাসিমারায় নবরাত্রির আনন্দে ডান্ডিয়া নৃত্য, উৎসবে মাতলেন আট থেকে আশি

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 18, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হাসিমারায় নবরাত্রির আনন্দে ডান্ডিয়া নৃত্য, উৎসবে মাতলেন আট থেকে আশি

অনন্যা দে: আলিপুরদুয়ার : নবরাত্রি উপলক্ষে দেবী আদিশক্তির আরাধনায় মেতেছেন ভক্তরা। সেই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে আলিপুরদুয়ারের হাসিমারায় আয়োজন করা হল ডান্ডিয়া নৃত্যের। রঙিন পোশাক, নাচের ছন্দ আর উৎসবের আমেজে জমজমাট হয়ে উঠল পুজো প্রাঙ্গণ। অনুষ্ঠানে অংশ নেন এলাকার বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষেরা।

হাসিমারা সর্বজনীন নবরাত্রি পুজো কমিটির উদ্যোগে উৎসবের সপ্তম দিনে এই ডান্ডিয়া নৃত্যের আয়োজন করা হয়। নাচের তালে তালে আনন্দে মেতে ওঠেন আট থেকে আশি। পুজো কমিটির সদস্য জগন্নাথ উপাধ্যায় জানান, প্রতি বছর নিয়ম মেনে ন'দিন ধরে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয়। পাশাপাশি ডান্ডিয়া নৃত্যের আয়োজনেও উৎসাহের সঙ্গে অংশ নেন এলাকার মহিলারা।

উল্লেখ্য, গুজরাতের নবরাত্রি উৎসবের অন্যতম আকর্ষণ ডান্ডিয়া নৃত্য। ঐতিহ্যবাহী এই নৃত্যের মধ্য দিয়ে দেবীর আরাধনার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়ে। হাসিমারার এই আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

 

— বিজ্ঞাপন —
Advertisement