বড়জোড়া, মহম্মদ শাহজাহান আনসারী: ভারত রত্ন তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাঁর ৪২ তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হলো বড়জোড়া ব্লকে। বড়জোড়া ব্লক কংগ্রেস সভাপতি বিবেকানন্দ কেওড়ার বিশেষ উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।
এদিন ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত হয়ে ব্লক কংগ্রেস সভাপতি বিবেকানন্দ কেওড়া সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশের অখণ্ডতা, সুরক্ষা এবং উন্নয়নে ইন্দিরা গান্ধীর যে আত্মবলিদান ও অনবদ্য অবদান রয়েছে, তা স্মরণ করে বিবেকানন্দ কেওড়া বলেন, তাঁর দেখানো পথ ও আদর্শ আজও প্রতিটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণা। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয় কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।