পূর্ব বর্ধমান: সম্পত্তিগত বিবাদ-কে কেন্দ্র করে মহিলাকে পিটিয়ে,ইট দিয়ে থেঁতলে খু*নের অভিযোগ ভাইপো,স্বামী সহ অনান্যদের বিরুদ্ধে।গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন মহিলার মেয়ে ইসমাতারা খাতুন ও মা মর্জিনা বেগম।মৃতের নাম নাসেরা বেগম(৪৫)।জমি নিয়ে বিবাদের জেরে ভাইপো ও স্বামীর মারে মৃত্যু কাকিমার, হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজন।
অভিযোগ,জমি ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল দুই ভাইপো।তাতে সাথ মেলায় স্বামীও। সেই বিবাদের জেরেই শনিবার সকালে বাড়িতে ঢুকে কাকিমা-সহ তিন মহিলাকে বাঁশ ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে তারা।এমনকি ইট দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় নাসেরা বেগমের।
ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার ঘাটশিলা গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নাসেরা বেগম ।ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাসেরা বেগমের মেয়ে ইসমোতারা খাতুন এবং মা মর্জিনা বেগম। দু’জনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
জানা গেছে,নিজের দেওরের কাছ থেকে ৬৫ হাজার টাকার বিনিময়ে চার ছটাক জমি কিনেছিলেন নাসেরা।পরবর্তী সময়ে সেই জমিই তাঁর দুই ভাইপো আসপিয়া সেখ চাঁদ ও সেখ সিকেন্দার, ডালিম সেখের কাছে ফের বিক্রি করে দেন দেওর।এরপর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য নাসেরার উপরে চাপ দিতে শুরু করেন দুই ভাইপো।
অভিযোগ এই বিবাদের জেরেই শনিবার সকালে নাসেরা বেগমের বাড়িতে ঢুকে স্বামী সেখ লুৎফর রহমানেু উপস্থিতিতেই দুই ভাইপো চাঁদ ও ডালিম সহ অনান্যরা তিন মহিলার উপরে হামলা চালান। ইট, বাঁশ ও শাবল দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় নাসেরা বেগমের। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।