Saturday, October 31, 2026
জেলা

মরা মাছের পর সংকোশে ভেসে এল ভালুকের দেহ! উত্তর হলদিবাড়িতে চাঞ্চল্য

Published by টুম্পা ব্যাণার্জী |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 31, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সংকোশ থেকে উদ্ধার ভালুকের মৃতদেহ

অনন্যা দে, আলিপুরদুয়ার : মরা মাছের পর এবার সংকোশ নদী থেকে উদ্ধার হল একটি ভালুকের মৃতদেহ। পরপর এমন ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে।  রাতে উত্তর হলদিবাড়ির নেপালিবস্তি সংলগ্ন সংকোশ নদীতে ভালুকের মৃতদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে নদীর পাড়ে মৃত ভালুকটিকে ভাসতে দেখেন বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় বন বিভাগে। খবর পেয়ে কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে খবর, মৃত ভালুকটির ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

প্রাথমিকভাবে বন বিভাগের অনুমান, ভুটান থেকে সংকোশ নদীর জলে ভেসে আসতে পারে ভালুকটির মৃতদেহ। সম্প্রতি ভুটানে হিমবাহ হ্রদ ফেটে যাওয়ার ঘটনায় নদীর জলস্তর বৃদ্ধি পায়। প্রবল জলস্রোতে ভেসে এসে ভালুকটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।

 

— বিজ্ঞাপন —
Advertisement