পশ্চিম মেদিনীপুর: ছট পুজোর দ্বিতীয় দিন সোমবার ভোরে খড়্গপুরের বিভিন্ন পুকুর ঘাটে ঘুরে ঘুরে পুণ্যার্থীদের সঙ্গে পুজোয় অংশ নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। পুণ্যার্থীদের সঙ্গে কথা বললেন তাদের সঙ্গে পুজোয় অংশ নিলেন উৎসবে শামিল হলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বললেন ছট পূজায় সুন্দর ব্যবস্থা দেখে অনেকের কষ্ট হচ্ছে।এই বৈষম্য অনেকদিন ধরে চলছিল।বাঙালি ও বাঙালি বলে পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছিল। সেই দূরত্ব মুছে গিয়েছে সবাই এক হয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। পশ্চিমবঙ্গে এনকাউন্টার নিয়েও কথা বলেন মন্ত্রী। এনকাউন্টার প্রসঙ্গে বলেন 'সাধারণ মানুষের সুরক্ষা সবার আগে।সমাজের শান্তি-শৃঙ্খলা সর্বোপরি। আর এই জন্য মানুষ আমাদের ভোট দিয়েছে। সেটা আনার জন্য যা করতে হয় করব। পুলিশ কাজ করছে।যারা মেনে নিতে পারছে না, চ্যালেঞ্জ করছে, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থাই নেওয়া হবে। '
রাজ্যে সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। রত্না দেবনাথ কৌস্তব বাগচী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কারো কোন সমস্যা হলে সেটা পার্টির লোক রা দেখবেন। উনাদের ঠিক জায়গায় সমস্যার কথা বলা উচিত। সমাধান পার্টির তরফেও করা উচিত!
খড়গপুরে ঘাট পরিদর্শন করতে এসে ছট পূজায় অংশগ্রহণ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Published by স্মৃতি মণ্ডল
|
Posted by বীনা নন্দী দাস
-
November 16, 2026
Posted by বীনা নন্দী দাস
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —