Sunday, November 1, 2026
স্পোর্টস

জাতীয় আর্ম রেসলিংয়ে সোনা, গর্বিত জয়গাঁর বিরাজ

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জাতীয় আর্ম রেসলিংয়ে সোনা, গর্বিত জয়গাঁর বিরাজ

আলিপুরদুয়ার: জাতীয় আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে জয়গাঁ তথা আলিপুরদুয়ার জেলার মুখ উজ্জ্বল করলেন বিরাজ দাস। ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন জয়গাঁর এই তরুণ খেলোয়াড়।
কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও দৃঢ় আত্মবিশ্বাসের জোরে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে সোনার পদক ছিনিয়ে নেন বিরাজ। তাঁর এই সাফল্যে গর্বিত জয়গাঁর ক্রীড়াপ্রেমী মানুষজন। জাতীয় স্তরের মঞ্চে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে সোনা জয় বিরাজের সাফল্য আগামী দিনে এলাকার আরও তরুণ-তরুণীকে খেলাধুলায় উৎসাহিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা।
বিরাজের এই কৃতিত্ব শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, জয়গাঁ তথা আলিপুরদুয়ারের জন্যও গর্বের মুহূর্ত। তাঁর কঠোর পরিশ্রম ও সাফল্যের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement