Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

ভুটানে হিমবাহ হ্রদ থেকে আকস্মিক বন্যা, সতর্ক আলিপুরদুয়ার-II ব্লক প্রশাসন

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 29, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ভুটানের হিমবাহ হ্রদ

আলিপুরদুয়ার, ২৯ অক্টোবর: ভুটানে হিমবাহ হ্রদ থেকে আকস্মিক বন্যা বা গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF)-এর খবর ঘিরে সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, রাত প্রায় ৮টা ১৫ মিনিটে বন্যার জল তাকতসিমাখাং এলাকা অতিক্রম করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাকতসিমাখাং, প্রকল্প কার্যালয় এবং গাসা ছাচুতে মোতায়েন সেনাকর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। অন্ধকারের কারণে বন্যার জলের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ঝুঁকিপূর্ণ পার্শ্ববর্তী জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে। পুনাখায় নদীর তীরবর্তী বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় আলিপুরদুয়ার-II ব্লকের নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে ব্লক প্রশাসন। নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বাড়লে দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নদীর ধার ও জলমগ্ন রাস্তা এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। সকল গ্রাম পঞ্চায়েত ও সংশ্লিষ্ট আধিকারিকদের পরিস্থিতির উপর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement