Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

দার্জিলিঙের চৌরাস্তায় উদ্বোধন নবম সরস মেলার

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 28, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী দিলীপ ঘোষ

দার্জিলিং:পাহাড়ের পর্যটনকেন্দ্র চৌরাস্তায় শুরু হল নবম সরস মেলা। মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দার্জিলিঙের চৌরাস্তায় আয়োজিত এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীন পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ জীবিকা, স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগ এবং গ্রামীণ শিল্প ও উৎপাদিত সামগ্রীকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই সরস মেলার আয়োজন করা হয়।

সরস মেলা গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির কাছে নিজেদের তৈরি সামগ্রী প্রদর্শন ও বিক্রির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এই ধরনের মেলার মাধ্যমে গ্রামীণ শিল্পী ও ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষেরা তাঁদের উৎপাদিত পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি, তাঁদের ব্যবসার পরিধি বাড়ান এবং আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার পথও প্রশস্ত হয়।

দার্জিলিঙের মত পর্যটনকেন্দ্রে এই মেলার আয়োজন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভিন্‌রাজ্য ও বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের কাছেও গ্রামীণ পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মেলার মাধ্যমে গ্রামীণ উদ্যোগের প্রসার এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক বিকাশে নতুন দিশা মিলবে বলে আশা আয়োজকদের।

চৌরাস্তায় মেলার উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগকে উৎসাহিত করার বার্তা তুলে ধরা হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement