Thursday, November 12, 2026
আল্ট্রা লোকাল

দুর্বার মহিলাদের হাতে ভাই ফোঁটা নিয়ে দিনটি উদযাপন করলেন মহকুমা প্রশাসন ও বিধায়ক

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- November 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
উপহার দুটো দিয়ে ভাইফোঁটা পালন করছেন বিধায়ক ও মহকুমা শাসক

বীণা নন্দী দাস,পশ্চিম মেদিনীপুর:ভাইফোঁটার সকাল একটু অন্যভাবে পালন করলেন ঘাটালের জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকরা।ভাইফোঁটার দিনে দুর্বার পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সহ ঘাটাল মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা।

এদিন সকাল থেকে বাড়ি ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে শাঁক নিয়ে মিষ্টির থালা সাজিয়ে ওরা বসেছিল ভাইদের অপেক্ষায়।  আসলেন ঘাটালের মহকুমাশাসক অনন্য জানা, ঘাটালের বিধায়ক শীতল কপাট ঘাটাল থানা ভারপ্রাপ্ত আধিকারিক তিমির লেট সহ প্রশাসনের বেশ কয়েকজন। আসার পরে বেশ কিছুক্ষণ কথা বার্তা হয় ভাই বোনেদের সাথে, তারপরে সমস্ত রীতিনীতি মেনে ওরা মনে মনে উচ্চারণ করলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। তার পর ধান দূর্বা মাথায় ছিটিয়ে ভাইয়েদের দীর্ঘ আয়ু কামনা করেন, যাতে বছর বছর ভাইয়েদের কপালা ফোঁটা দিতে পারে দিদিরা। আমাদের ভাইয়েরা যেন চিরসুখী হয়। আর ভাই রাও ফোঁটা নিয়ে দিদিদের অন্তর থেকে আশীর্বাদ করলেন।

ঘাটাল মহকুমাপ্রশাসন ও রেডক্রস সোসাইটি উদ্যোগে এই আয়োজন। ভাইয়েরাও দিদিদের হাতে তুলে দিলেন উপহার। কিন্তু দিদিরা জানালেন না-পাওয়ার প্রচুর যন্ত্রণা আছে, প্রতিনিয়ত কষ্টে দিন কাটে, কিন্তু শত কষ্ট কে চাপা রেখে আজ আনন্দ পেলাম। এ আনন্দ ভুলবার নয়, আমরা চাই প্রতি বছর আসুক এই দিনটি। এককথায় এদিন ঘাটালে এর দুর্বার পল্লী মহিলারা কিছুক্ষণের জন্য আজ চরম আনন্দে মেতে উঠেছিলেন।

— বিজ্ঞাপন —
Advertisement